ইতালি যাত্রী নামিয়ে বাহরাইন হয়ে রাতেই ঢাকায় ফিরছে বিমানের চাটার্ড ফ্লাইট

এভিয়েশন নিউজ ডেস্ক : ২৬৯ ইতালি প্রবাসী যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের যে চার্টার্ড ফ্লাইট রোমে গিয়েছিল সেই ফ্লাইটটি আজ রাতেই বাহরাইন হয়ে ঢাকায় ফিরছে। জানাগেছে এই ফ্লাইটে বাহরাইনে আটকা পড়া প্রবাসী বাংলাদেশীদের ঢাকা ফিরিয়ে আনা হবে। তবে ফ্লাইটে কতজন যাত্রী আছেন সেটা জানা যায়নি। বিমান সুত্রে জানা গেছে কিছুক্ষন আগে ফ্লাইটটি বাহরাইন থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে। ফ্লাইটটি রাত ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে এই ফ্লাইটটি বিমানের চাটার্ড ফ্লাইট হিসাবে ইতালি গিয়েছিল ২৬৯ জন ইতালি প্রবাসী বাংলাদেশী নিয়ে। গতকাল দুপুর ১২ টা ১৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

বিজি৪১৩১ ফ্লাইটটিতে মোট ১৭টি বিজনেস ক্লাস ও ২৫৪টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে। বিমান সুত্রে জানাগেছে রোমের এই ফ্লাইটে বিমানের লোড ফেক্টর ছিল শতভাগ অর্থাৱ বর্তমান করোনা ভাইরাস আইন অনুযায়ী কোন আসনই ফাকা ছিল না।

জানাগেছে বাংলাদেশে অবস্থিত ইতালি অ্যাম্বাসি এই ফ্লাইট ভাড়া করেছে। বিমানের এই ফ্লাইটটি ৯ ঘণ্টা ৪৫ মিনিট টানা উড়ে  ইতালি সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে রাজধানী রোমে এসে পৌছবে।

এর আগে ১২ জুন হামারী কোভিড-১৯ এর কারণে কয়েক মাস দেশে আটকে পড়া ২৮৭ জন প্রবাসী বাংলাদেশি  ইতালি ফিরেছেন। শুক্রবার (১২ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে এ সকল প্রবাসী বাংলাদেশি ঢাকা হতে রোম ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে এসে পৌঁছান।

এছাড়া গত ১৭ জুন আরো একটি বিশেষ ফ্লাইটে ৩শর বেশি যাত্রী ইতালি পেৌছান।

আগামী ২৭ জুন ও ২ জুলাই বিমানের আরো দুটি চাটার্ড ফ্লাইট ইতালি প্রবাসী বাংলাদেশী যাত্রি নিয়ে রোম যাবে।

Comments (0)
Add Comment