নতুন আরো ৭ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইন্স

মোট ৪৮ টি গন্তব্যে যাচ্ছে বিমান সংস্থাটি

এভিয়েশন নিউজ রিপোর্টঃ বিমানসংস্থা এমিরেটস এয়ারলাইন্স আগামী মাসে তার ক্রমবর্ধমান সূচিতে আরও সাতটি গন্তব্য যুক্ত করবে, যা মিলে মোট ৪৮ টি শহরে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমানসংস্থাটি।

জুলাই মাস থেকে দুবাই ক্যারিয়ারটি খার্তুম (৩ জুলাই), আম্মান (৫ জুলাই), ওসাকা (৭ জুলাই),

নারিতা (৮ জুলাই), অ্যাথেন্স (১৫ জুলাই), লার্নাকা (১৫ জুলাই) এবং রোমে (১৫ জুলাই) রুটগুলোতে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে।

আমিরাতে যাওয়া বর্তমান ফ্লাইট গুলো ট্রানজিট যাত্রী বহন করতে সক্ষম হওয়া ছাড়াও, সরকারের সাম্প্রতিক ঘোষণার পরে যাত্রীরা আগামী জুলাই থেকে দুবাইতেও যেতে পারবেন।

Comments (0)
Add Comment