বিমান প্রস্তুতকারী সংস্থা এয়ারবাস করোনা পরিস্তিতিতে ১৫ হাজার কর্মীকে ছাঁটাই করছে

ইউরোপীয় বিমান প্রস্তুতকারী সংস্থা এয়ারবাস বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করছে।

করোনাভাইরাস সঙ্কটে বিমান প্রস্তুতকারী বিশ্বের বৃহত্তম এ কোম্পানি আগামী বছরের মধ্যে ১৫ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

সারা বিশ্বে বহুজাতিক এ কোম্পানির ১ লাখ ৩৪ হাজার কর্মী রয়েছেন।

বিমান প্রস্তুতকারী সংস্থা এয়ারবাস ৩০ জুন কর্মীদের ছাঁটাইয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

এয়ারবাস কোম্পানির এ সিদ্ধান্তের ফলে জার্মানিতে ৫ হাজার ১০০, ফ্রান্সে ৫ হাজার, ব্রিটেনে ১৭০০, স্পেনে ৯০০ এবং অন্যান্য দেশে ১৩০০ কর্মী বেকার হয়ে পড়বেন।

করোনাভাইরাসে কোম্পানির ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। নেদারল্যান্ডের লেইডেনে এয়ারবাসের সদর দফতর। এ কোম্পানিতে ফ্রান্স, জার্মানি, স্পেনের শেয়ার রয়েছে।

বিশ্বের অধিকাংশ বিমান প্রস্তুতের আদেশ বিমান প্রস্তুতকারী সংস্থা এয়ারবাসই পেয়ে থাকে।

Comments (0)
Add Comment