আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বাড়ালো ভারত

করোনাভাইরাস পরিস্থিতিতে আপাতত এখনই ভারতের আকাশে উড়বে না আন্তর্জাতিক বিমান।
আগামী ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখা হবে বলে শুক্রবার জানাল ভারতের ডিজিসিএ।
তবে কিছু নির্দিষ্ট রুটে আন্তর্জাতিক পরিষেবায় ছাড় দেওয়া হতে পারে।

করোনাভাইরাস সংক্রমণের জেরে ভারতে গত ২৩ মার্চ থেকে বন্ধ রাখা রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা।
গত ২৬ জুন বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দেশে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।
সেই মেয়াদ বাড়িয়ে এবার ৩১ জুলাই পর্যন্ত করা হল।

Comments (0)
Add Comment