৯ জুলাই থেকে ফের দুবাই-আবুধাবি রুটে বিমানের নিয়মিত ফ্লাইট- বিমান সচিব মহিবুল হক

দুবাই-আবুধাবি রুট নিয়ে আরেক দফা সিদ্ধান্ত বদলালো বিমান

স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে ফের নিয়মিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামী ৯ জুলাই থেকে এই দুই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় বিমান সংস্থাটি।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক গণমাধ্যমকে বলেন,
আমরা ৯ জুলাই থেকে দুবাই ও আবুধাবি রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।
আমরা সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলেছি। তারা আমাদের কথায় রাজি হয়েছেন।
৯ জুলাই থেকে এই দুই রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান।

জুলাই মাসের প্রথম দিকে বিমান ঘোষণা করে আবুধাবি ও দুবাই রুটে ৬ জুলাই থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে। কিন্তু ৫ জুলাই হঠাৎ করে বিমান সিদ্ধান্ত নেয়, এই দুই রুটে ফ্লাইট পরিচালনা করবে না।

পরে জানা যায় ৬ থেকে ৮ জুলাই এর মধ্যে যারা টিকিট কেটেছিলেন তাদের নিতে বিমান ৯ ্ও ১১ জুলাই এই রুটে রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান। সেটিও বাতিলের সিদ্ধান্ত নেয় এক পযায়ে।

এক দিন যেতে না যেতে গতকাল আবার বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয় সিনিয়র সচিব মহিবুল হক জানান তারা সরকার টু সরকার আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত মোতাবেক ফের দুবাই ও আবুধাবি রুটে নিয়মিত সিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান।

তবে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে কোন অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। এমনকি বিমানের অফিসিয়াল ফেসবুক কিংবা তাদের ওয়েবসাইটে ও এ বিষয়ে কোন বিজ্ঞপ্তি দেয়া হয়নি। আজ আমরা চেষ্টা করবো এ বিষয়ে বিমানের বক্তব্য নেয়ার জন্য।

সুত্র : বাংলানিউজ২৪ডটকম, ৭ জুলাই ২০২০

Comments (0)
Add Comment