ওমান এয়ার লন্ডন রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করবে

ওমান এয়ার ঘোষণা দিয়েছে যে তারা জুলাইয়ে লন্ডনে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

ওমানের জাতীয় বিমানসংস্থা এক বিবৃতিতে বলেছে, “ওমান এয়ার ১৫, ২১ এবং ২৮ জুলাই, ২০২০-

তে মাসকাট এবং লন্ডনের মধ্যে তিনটি বিশেষ বিমান পরিচালনা করবে।”

বুকিং বা অতিরিক্ত তথ্যের জন্য +96893561117 / +96824765142 নম্বরে কল করতে বা mct.sales@omanair.com- এই ঠিকানায় ইমেল প্রেরণ করতে হবে।

প্রথমদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কম থাকলেও সম্প্রতি সংক্রমণ বাড়তে শুরু

করেছে ওমানে। দেশটিতে এর মধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ছে।
বিভিন্ন দেশে থাকা ওমানের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কিছু ফ্লাইট এখনও চালু রয়েছে।

তবে পুনরায় নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এখন অনিশ্চয়তায়।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এর অনেক পরে ওমানে করোনার

প্রাদুর্ভাব দেখা দেয়। মার্চ থেকেই লকডাউন জারি করেছে দেশটি। তবে গত এপ্রিলে রাজধানীসহ বেশ কিছু এলাকা

থেকে লকডাউন ধীরে ধীরে শিথিল করা হয় এবং বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠান পুনরায় চালু করা হয়।

Comments (0)
Add Comment