বিমানের কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুট ৩১ আগষ্ট পর্যন্ত স্থগিত

বিপুল সংখক যাত্রী থাকার পরও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্লাইট স্থগিত রেখেছে।  গত ৪ জুলাই বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হলেও এনিয়ে এখন পর্যন্ত নতুন কোন সিদ্ধান্ত নেয়নি বিমান। 

আগের সিদ্ধান্তে বলা হয়েছিল করোনায় উদ্ভূত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে ৩১ আগস্ট পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত করা হলো। পরবর্তী সময়ে কবে ফ্লাইট চালু হবে, তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

 

Comments (0)
Add Comment