এভিয়েশন নিউজ রিপোর্টঃ
আজ (বৃহস্পতিবার) থেকে ইতিহাদ এয়ারওয়েজ পাকিস্তানে ফ্লাইট পরিচালনা আবার শুরু করেছে।
“১৬ জুলাই থেকে ইসলামাবাদ, করাচি এবং লাহোর থেকে আবুধাবি হয়ে বিশ্বব্যাপী গন্তব্যে ভ্রমণ ককরা।
আমাদের ফ্লাইটগুলো জুলাই ও আগস্টে ৫০ টিরও বেশি গন্তব্যে অবতরণ করবে, আবুধাবিতে ট্রান্সিটের মাধ্যমে
বিশ্বকে সংযুক্ত করবে, “বিমান সংস্থাটি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
বিমান সংস্থাটি পাকিস্তানে প্রতি সপ্তাহে ১২ টি ফ্লাইট পরিচালনা করবে অর্থাৎ লাহোর থেকে সাততটি, ইসলামাবাদ
থেকে দুটি এবং করাচি থেকে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
তবে করোনাভাইরাস মহামারির প্রেক্ষিতে ইতিহাদ এয়ারওয়েজ পাকিস্তান থেকে যাত্রীদের জন্য করোনভাইরাস
পরীক্ষা বাধ্যতামূলক করেছে।
কাতার এয়ারওয়েজ, ইতিহাদ এয়ারওয়েজ, এবং আমিরাত সহ আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি দ্বারা জারি করা নতুন
ভ্রমণ পরামর্শ অনুসারে, করোনা নেগেটিভ সার্টিফিকেট এখন পাকিস্তান থেকে ভ্রমণকারী যাত্রীদের আবশ্যক।