১২ দেশের যাত্রীদের এমিরেটসে ভ্রমণের জন্য লাগবে করোনা সনদ

তালিকায় রয়েছে বাংলাদেশও

এভিয়েশন নিউজ রিপোর্টঃ

১২ দেশের যাত্রীদের এমিরেটস এয়ারলাইন্সে ভ্রমণ করতে লাগবে করোনা নেগেটিভ সনদ। তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত এবং অনুমোদিত পরীক্ষাগারে প্রতিটি যাত্রীকে একটি করোনা নেগেটিভ সনদ সাথে রাখতে হবে।

বাংলাদেশ সহ যে ১২ দেশের যাত্রীদের এমিরেটসে ভ্রমণে লাগবে করোনা নেগেটিভ সনদ-

আফগানিস্তান
বাংলাদেশ
মিশর
ভারত
ইরান
নাইজিরিয়াদেশ
পাকিস্তান
ফিলিপাইন
রাশিয়ান ফেডারেশন
সুদান
তাঞ্জানিয়া
মার্কিন যুক্তরাষ্ট্র – ডালাস ফোর্ট ওয়ার্থ (ডিএফডাব্লু), হিউস্টন (আইএএইচ), লস অ্যাঞ্জেলেস (এলএএক্স), সান ফ্রান্সিসকো (এসএফও), ফোর্ট লুডারডেল (এফএলএল) এবং অরল্যান্ডো (এমসিও) সহ ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাস থেকে আগত যাত্রীদের দুবাইয়ে কানেক্টিং ফ্লাইটের জন্য।

Comments (0)
Add Comment