সিলেট রুটে ফ্লাইট বাড়ালো ইউএস-বাংলা এয়ারলাইন্স

পূণ্যভূমি সিলেটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে দেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এখন থেকে প্রতিদিন সিলেটে ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য জানায় সংস্থাটি।

এয়ারলাইন্স সংশ্লিষ্টরা জানান, বৈশ্বিক মহামারি করোনা পরবর্তী নিষেধাজ্ঞা উঠার পর ১ জুন থেকে সিলেটে একটি ফ্লাইট
পরিচালনা করে ইউএস-বাংলা। এখন থেকে একটি বাড়িয়ে এই রুটে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে।

প্রতিদিন বেলা ১টা ও সন্ধ্যা ৭-৩০ মিনিটে ঢাকা থেকে সিলেটে যাবে ফ্লাইট। একইভাবে সিলেট থেকে দুপুর ২-২০ মিনিট এবং
সন্ধ্যা ৮-৫০ মিনিটে ফ্লাইট ছেড়ে অাসবে।

টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য এয়ারলাইন্সের ওয়েবসাইট www.usbair.com এ পাওয়া যাবে।

Comments (0)
Add Comment