ইবিএল কার্ডে নভোএয়ারে ১০ শতাংশ ছাড়

ঢাকা:  বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ড দিয়ে টিকিট কিনলেই নভোএয়ারে ১০ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, নভোএয়ারের ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে ইবিএলের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে টিকিটের মূল্য পরিশোধ করলে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা। প্রোমো-কোড VQEBL2020 ব্যবহার করে টিকিট কাটতে পারবেন গ্রাহকরা। এ অফার যাত্রীরা ১৪ অক্টোবর পর্যন্ত ভোগ করতে পারবেন। সব অভ্যন্তরীণ রুটে এ ছাড় প্রযোজ্য হবে।

বিস্তারিত তথ্য নভোএয়ারের ওয়েবসাইট www.flynovoair.com থেকে জানা যাবে।

Comments (0)
Add Comment