ইস্তানবুলে অবতরন করেছে ঢাকা থেকে যাওয়া টার্কিশের প্রথম ফ্লাইট

তুরস্কের ইস্তানবুলে নিরাপদে অবতরন করেছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া করোনা পরবর্তী টার্কিশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট।
ফ্লাইটটি তুরস্কের স্থানীয় সময় ১১টা ৩৪ মিনিটে ইস্তানবুলে অবতরন করে। ফ্লাইটটি (টিকে-৭১৩) শুক্রবার সকাল ৭টা ১২ মিনিটে  ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

জানা যায়, ফ্লাইটটি তে ইতালিগামী কোনো যাত্রী ছিলেননা।

বোয়িং ৭৮৭ অত্যাধুনিক ড্রিমলাইনার এয়ারক্রাফট দিয়ে এই ফ্লাইটটি পরিচালণা করা হযেছে।

কিন্তু বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় টার্কিশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ফ্লাইট চালুর ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়।

টার্কিশ এয়ারলাইনস জানায়, তাদের ফ্লাইটের সব ধরনের  প্রশ্ন ও আবেদন ০১৮৪৪০৫৯৯৬১ নম্বরে কল করে ও info@aeromate.com.bd ঠিকানায় ই–মেইল করতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক গ্রাহকেরা সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা +৯০৮৫০৩৩৩০৮৪৯ নম্বর ও https://bit.ly/2BwxUcn এ ওয়েবসাইট থেকে সেবা গ্রহণ করতে পারবেন।

 

Comments (0)
Add Comment