এভিয়েশন নিউজ রিপোর্টঃ
কাতার এয়ারওয়েজের একটি টিকেটের মূল্য ১২ হাজার ডলার! শুনতে অবিশ্বাস্য হলেও দোহা থেকে সিডনীর ফ্লাইটে টিকেটের চড়া দাম নিচ্ছে কাতার এয়ারওয়েজ।
আন্তর্জাতিক যাত্রীদের জন্য কড়াকড়ি আরোপ করেছে অস্টেলিয়া সরকার। দেশটিতে আন্তর্জাতিক আগমনকারীদের কড়াকড়ি আরোপের পরে কাতার এয়ারওয়েজ অস্ট্রেলিয়াগামী ফ্লাইটের টিকিটের জন্য ১২০০০ ডলার পর্যন্ত চার্জ নিচ্ছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেছেন যে ১৩ ই জুলাই থেকে প্রতি সপ্তাহে মাত্র ৪,০০০ যাত্রীকে তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
এই ব্যবস্থাটি অস্ট্রেলিয়ার বিভক্ত হোটেল কোয়ারান্টাইন সিস্টেমের উপর চাপ কমাতে প্রবর্তন করা হয়েছিল।
অস্ট্রেলিয়ান ফিনান্সিয়াল রিভিউ এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক বিমান সংস্থার এক ফ্লাইটে সর্বোচ্চ ৩০ জন যাত্রী বহন করতে পারবে, বিমান সংস্থাগুলো অনলাইন বিক্রয় স্থগিত করেছে এবং টিকিটের দাম বাড়িয়েছে।
কাতর এয়ারওয়েজ দোহা থেকে সিডনি যাওয়ার জন্য বিজনেস ক্লাসের যাত্রীদের কাছ থেকে আসনপ্রতি ১২০০০ ডলার নিচ্ছে।
সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার থেকে ফ্লাইটে সর্বোচ্চ ৫০ জন যাত্রী পরিবহন সক্ষমতাকে কমিয়ে ৩০ এ নামিয়ে য়ানার ঘোষণা দিয়েছে।