দীর্ঘ প্রায় চার মাস পর ২১ জুলাই ২০২০, মঙ্গলবার থেকে ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে নভোএয়ার। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে ও বিকেল ৪ টা৩০মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং ১১ টা ৪৫ মিনিট ও বিকেল ৫টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে শাহ মখদুম বিমান বন্দর, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
রাজশাহী রুটে ফ্লাইট পুনরায় শুরু হওয়ায় বৃহত্তর রাজশাহী জেলার নাগরিকদের জন্য সহজে আকাশপথে রাজধানীসহ সারাদেশের সাথে যোগাযোগ স্থাপন সহজতর হবে। সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য নূন্যতম ২৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।