বিমান সংস্থাগুলোর আগের অবস্থায় ফিরতে লাগবে ৩ বছর!

২০২৩ সালের আগে আকাশ পথের ব্যবসা করোনাপূর্ব অবস্থায় ফিরবে না- এমনটাই আশঙ্কা করছে অর্থনীতি ও বাণিজ্যের আন্তর্জাতিক গবেষণা ও রেটিং প্রতিষ্ঠান মুডি’স ইনভেস্টরস সার্ভিস।

প্রতিষ্ঠানটি বলছে, করোনা ভাইরাসের মহামারীর কারণে বিশ্বব্যাপী চলা লকডাউনে এয়ারলাইন্সে যাত্রীর সংখ্যা যে

হারে কমেছে তা পুরোপুরি ফিরে পেতে কমপক্ষে ৩ বছর বা তার বেশি সময় লাগতে পারে।

এ খাতের ব্যবসায় পুনরুদ্ধার নির্ভর করছে স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ওপর। এ খাতের প্রতিষ্ঠানগুলো করোনার আঘাতে ৯০ শতাংশ পর্যন্ত ব্যবসা হারায়। এয়ারলাইন্সের সাথে অর্থনীতির অনেক বিষয় জড়িত।

বিপুল সংখ্যক মানুষের চাকরি, এমনকি জ্বালানীখাতও।

তাই সংস্থাটির গবেষণা প্রতিবেদন বলছে এই ধাক্কা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে।

মুডির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোনাথন রুট বলেন, যাত্রী সংখ্যার সাথে এভিয়েন খাতের পুরোটা নির্ভর করে।
যা বিমানবন্দর পরিচালনা বিভাগ, বিমানের লিজিং ও নির্মাণ প্রতিষ্ঠান এবং এ খাতের বিভিন্ন পর্যায়ের সেবাদানকারী নিয়ে গঠিত।

তিনি বলেন, চলতি বছরই এ খাতের মূল সেবা ও পণ্যের চাহিদা ৪০ থেকে ৫০ শতাংশ বা তারচেয়েও বেশি কমতে পারে।
এদিকে বিশ্বের কয়েকটি দেশ তাদের বিমান পরিবহন ব্যবস্থা চালু করলেও যাত্রী সংখ্যা গতবছরের শেষদিকের তুলনায় অনেক অনেক কম।

আর বিশ্বের বেশিরভাগ জায়গায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব না কমায় আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাদের অ্যাসোসিয়েশন আইএটিএ সম্প্রতি এ খাতের বড় ধরনের লোকসানের পূর্বাভাষ করেছে।

এভিয়েশন এজেন্সিও বলছে, করোনায় তাদের প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হতে পারে প্রায় ৩১ হাজার ৪০০ কোটি ডলার।

Comments (0)
Add Comment