বিশেষ ফ্লাইটে সৌদি থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে করে সৌদি থেকে দেশে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি।

বুধবার (২২ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

জানা যায়, করোনার প্রাদুর্ভাবে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না।
সৌদি ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে আনে।

বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, সৌদি থেকে ফেরা যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় তাদের কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

Comments (0)
Add Comment