২৫ জুলাই থেকে চট্টগ্রাম সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট শুরু করবে বিমান

আগামী ২৫ জুলাই থেকে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরিন রুট চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে। বিমানের উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপিতে বুধবার এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্মানিত  যাত্রীগন বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যঅপস ও এজেন্ট এর মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।

বিস্তারিত তথ্যের জন্যবিমনের ওয়েবসাইট ও বিমান কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য কোভিট ১৯ করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে বিমান বাঙলাদেশ এয়ারলাইন্স তাদের অভ্যন্তরিন সব রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। পরবর্তীতে ফ্লাইট পরিচালনা শুরু করলেও যাত্রী সংকটে এক পর্যায়ে বন্ধ করে দিতে হয়েছে।

Comments (0)
Add Comment