গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় অমিতাভ বচ্চন লিখেছেন, ‘“পিংক” ছবির কাজ আসলেই কঠিন হতে যাচ্ছে। দৃশ্য এবং মুহূর্ত…সামনের দিনগুলো শঙ্কার।’
একই দিনে শুটিং শেষে আরেকটি টুইট বার্তায় অমিতাভ লিখেছেন, ‘কাজ শেষ করে ফিরলাম। কিছু অংশের কাজ শেষ হয়েছে। আগামীকাল আরও কাজ হবে। সাউন্ডের কিছু জটিলতা ছিল…তাই।’
শুটিংয়ের সময় কারিগরি ত্রুটি, নাকি চরিত্রে রূপদান, ঠিক কোন বিষয়টা অমিতাভের কাছে কঠিন লাগছে, তা অবশ্য স্পষ্ট নয়।
‘পিংক’ পরিচালনা করেছেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। এটি চলতি বছর ১৬ সেপ্টেম্বর মুক্তি দেওয়ার কথা।