লেবাননে সৌদি আরবের ত্রাণবাহী বিমান

লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের সহযোগিতায় সৌদি আরবের ত্রাণবাহী প্রথম দুটি বিমান আজ লেবানন পৌঁছেছে।

আজ শুক্রবার (৭ আগস্ট) কিং সালমান হিউম্যানিট্যারিয়ান এ্যাইড এন্ড রিলিফ সেন্টার (কেএস রিলিফ) বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য নিশ্চিত করে।

বিস্ফোরণে আহতদের জন্য ১২০ টনেরও বেশি চিকিৎসা সামগ্রি, তাবু ও খাদ্য নিয়ে দুটি বিমান লেবাননের উদ্দেশ্যে আজ বাদশাহ খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ত্রাণ সামগ্রি বিতরণ কার্যক্রম পরিদর্শনের জন্য একটি বিশেষজ্ঞ দলও পাঠানো হয়।

রয়েল কোর্টের উপদেষ্টা ও কেএস রিলিফের প্রধান নির্বাহী আবদুল্লাহ আল রাবিআহ বলেন, বিস্ফোরণে হতহতদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে সৌদি আরব এমন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, আর্ত-মানবতার সেবায় সৌদি শাসকবর্গের ব্যাপক অবদান আছে। পৃথিবীর যেকোনো দুর্যোগ ও সঙ্কটে সৌদি আরব সব সময এগিয়ে এসেছে।

Comments (0)
Add Comment