বাতিল হয়ে গেল কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের দরপত্র

পুণ দরপত্র আহবানের সুপারিশ মন্ত্রী পরিষদ বিভাগের

বাতিল হয়ে গেল কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের দরপত্র। গত ২৯ জুলাই অনুষ্ঠিত মন্ত্রী সভা কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের আওতায় কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউ ডি-১ এর অধীন কাজের জন্য একমাত্র রেসপন্সিভ দরদাতা প্রতিষ্ঠান মেসার্স সিআরসিসি হারবর-সিসিইসিসি জেভি এর অনুকুলে দরপত্র মুল্যায়ন কমিটির সুপারিশ বাতিল পুর্বক বিদ্যমান বিধি বিধানের আলোকে  পুণ দরপত্র পক্রিয়াকরণের কার্যক্রম গ্রহন করা যেতে পারে মর্মে সর্বসম্মতিক্রমে সুপারিশ করা হলো।

সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment