লেবাননের বৈরুতে ভয়াবহ অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণ নিয়ে গত জুলাই মাসে লেবাননের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে সতর্ক করা হয়েছিল।
লেবাননের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, সরকারকে সতর্ক করার দুই সপ্তাহের মধ্যে লেবানের রাজধানী বৈরুতের বন্দরে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ।
এছাড়া প্রায় ৬ হাজারের মত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।