ভ্যাকসিনের অনুমোদনের ঘোষণা ভ্লাদিমির পুতিনের

বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে জানিয়ে দেশটির প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইতোমধ্যে তার মেয়ে এই ভ্যাকসিন নিয়েছেন। মঙ্গলবার রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুতিন বলেছেন, মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের তৈরি করোনার এই ভ্যাকসিন মঙ্গলবার রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে।
করোনার এই ভ্যাকসিনের গণহারে উৎপাদন শিগগিরই শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট।

Comments (0)
Add Comment