ভাষণ নকল করলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অভিযোগ, প্রতি বছর বোমা হামলা দিবসে একই বক্তৃতা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।
রোববার নাগাসাকিতে আবের ভাষণের পর বিষয়টি সামনে আসে।

জাপানি সংবাদমাধ্যম জানিয়েছে, একটি লেখাচুরি শনাক্ত অ্যাপের মাধ্যমে দেখা গেছে, রোববার নাগাসাকিতে প্রধানমন্ত্রী শিনজো আবে যে ভাষণ দিয়েছিলেন তার ৯৩ শতাংশের সঙ্গে তিন দিন আগে হিরোশিমায় দেওয়া ভাষণের মিল রয়েছে।
আবের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত ভাষণের ইংরেজি সংস্করণেও একই অবস্থা দেখা গেছে।

Comments (0)
Add Comment