বাংলাদেশ বিমানে আবুধাবি যাওয়ার ভাড়া এক লাখ ৩৯ হাজার টাকা!

চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে আবুধাবি যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের ভাড়া উঠেছে এক লাখ ৩৯ হাজার টাকা।
শুধু ঢাকা-আবুধাবি যাওয়ার এই ভাড়া সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে।
স্বাভাবিক সময়ে আসা ও যাওয়া মিলিয়ে এই রুটের ভাড়া ইকোনমি ক্লাসের ৪০ হাজার টাকা; এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার টাকা, তা-ও শুধু যাওর ভাড়া। করোনা মহামারিতে যাত্রী চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা একেবারে নগণ্য হওয়ায় ভাড়া আকাশ ছুঁয়েছে।
গত মঙ্গলবার রাত পর্যন্ত এই দামে টিকিট বিক্রি হলেও বুধবার থেকে এই দামেও টিকিট মিলছে না।
এতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি চট্টগ্রাম বিমান বাংলাদেশের জেলা অফিসে ভিড় জমিয়েছেন।
টিকিট না পেয়ে ভাঙচুর করেছেন, অনেক প্রবাসী হতাশা নিয়ে ফেরত গেছেন।

Comments (0)
Add Comment