কাল থেকে ফের শুরু ঢাকা-কুয়ালালামপুর রুটে বিমানের বাণিজ্যিক ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী কাল ১৮ আগস্ট থেকে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিমানের উপ-মহা   ব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে সপ্তাহে দুই দিন (মঙ্গল ও শুক্রবার) এবং কুয়ালালামপুর থেকে ঢাকায় বুধ ও শনিবার তাদের ফ্লাইট চলবে।

ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত ও তথ্যগুলো রাষ্ট্রায়ত্ত এই সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য বিমান কলসেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করা যাবে।

Comments (0)
Add Comment