রাতে মাস্ক পরিধান বাধ্যতামূলক ইতালিতে

ইউরোপের দেশ ইতালিতে রাতের বেলা মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
কর্তৃপক্ষ মনে করছে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সামাজিক দূরত্ব তদারকি করা কঠিন হয়ে পড়ছে।
সে কারণেই এই সময়ে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

একই সঙ্গে করোনা সংক্রমণ ঠেকাতে নাইট ক্লাব ও অন্যান্য বিনোদন কেন্দ্রও বন্ধ করে দেয়া হয়েছে।
ইতালি সরকার বলছে, যেসব স্থান বন্ধ করার কথা বলা হচ্ছে সেখানে লোকজনকে অর্থনৈতিক সহায়তা দেয়া হবে।

সম্প্রতি পুরো দেশে প্রায় ৫শ নতুন রোগী পাওয়া গেছে এবং চারজন নতুন করে মারা যাওয়ার পর মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি এবং ফ্রান্সে এখন পর্যন্ত সংক্রমণ সবচেয়ে বেশি।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ইতালিতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৯১৫।

Comments (0)
Add Comment