এভিয়েশন নিউজ রিপোর্টঃ
করোনা মহামারীর কারণে এখনও আন্তর্জাতিক ফ্লাইটে রয়েছে নিষেধাজ্ঞা। তার মধ্যেই মঙ্গলবার ভারত তার প্রতিবেশী ৫ দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি করার প্রস্তাব দিয়েছে বলে জানান ভারতের কেন্দ্রীয় বেসামরিক-বিমান-চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরি।
এই ‘এয়ার বাবল’ চুক্তি বাণিজ্যিক ফ্লাইটকে পূর্বের ন্যায় ফিরিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
‘এয়ার বাবল’ চুক্তিটি আসলে দুটি দেশের মধ্যে একটি ট্রাভেল করিডোর প্রতিষ্ঠা করার যুক্তি। এই ক্ষেত্রে যে দুটি দেশের মধ্যে এই যুক্তি স্থাপন হচ্ছে তারা একে অপরকে নিরাপদ বলে মনে করে এবং উভয় দেশের ফ্লাইটইট গুলো কোন বিধি নিষেধ ছাড়াই যাত্রী পরিবহন করতে পারে।
আজ ভারতের কেন্দ্রীয় বেসামরিক-বিমান-চলাচল মন্ত্রী টুইট করে জানিয়েছেন শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল এবং ভুটান এই পাঁচ প্রতিবেশী দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি তৈরির প্রস্তাব দিয়েছে ভারত।