ফ্রান্সের রাজধানী প্যারিসের ইন্টারন্যাশনাল কোয়ালিটি কনভেনশনে আয়োজন করা হয় আন্তর্জাতিক কোয়ালিটি অ্যাওয়ার্ড ২০১৪ প্রদান অনুষ্ঠান।
বিজনেস ইনিশিয়েটিভ ডিরেকশন বিআইডির প্রেসিডেন্ট জোসে ই প্রিয়েটুর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন এসকেপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও সিইও এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ।
আয়োজকরা জানান, প্রযুক্তি, উদ্ভাবন, ব্যবসা, শিল্পোৎপাদন ও সেবা খাতে উচ্চমানে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রতিশ্রুতি বজায় রাখার স্বীকৃতিস্বরূপ ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে বাংলাদেশ থেকে একই ক্যাটাগরিতে এ পুরষ্কার পায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।