এবার সংযুক্ত আরব আমিরাতে মোসাদ প্রধান

ইসরাইলের সঙ্গে আমিরাতের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এবার দেশটিতে সফরে গেলেন ইসরাইলি গোয়েন্দা সংস্থা- মোসাদের প্রধান ইয়োসি কোহেন।
কোহেন আমিরাত সফরে দুদেশের সম্পর্কোন্নয়নের পথ আরও একধাপ এগোলো বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, ইসরাইলের মোসাদ প্রধান আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দুই পক্ষের মধ্যে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অভিন্ন স্বার্থে পারস্পরিক মত বিনিময় করেছেন দুই কর্মকর্তা।
এছাড়া করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের বিষয়েও কথা বলেছেন তারা।

Comments (0)
Add Comment