কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেব নাঃ ইমরান খান

ইহুদিবাদী ইসরাইলের ব্যাপারে পাকিস্তানের নীতি অত্যন্ত স্পষ্ট।
আমরা কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেব না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এ সময় সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি জাতি ও মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) পাকিস্তানের দুনিয়া নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিম এশিয়া ও ফিলিস্তিন পরিস্থিতি সম্পর্কে ইসলামাবাদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে পাক প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আলী জিন্নাহর নির্দেশ অনুযায়ী আমাদের নীতি নির্ধারিত হয়েছে।
জিন্নাহ ইসরাইল সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতিকে সমর্থন জানাতে বলে গেছেন। তাই আমাদের এ সমর্থন সবসময় অব্যাহত থাকবে।

Comments (0)
Add Comment