দুই ইরানি নিহত, আমিরাতের জাহাজ আটক করেছে ইরান

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে মধ্যপ্রাচ্যে আবুধাবির সঙ্গে তেহরানের সৃষ্ট উত্তেজনার মাঝে জলসীমা লঙ্ঘন করার দায়ে আমিরাতের একটি জাহাজ নাবিকসহ আটক করেছে ইরান।

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আমিরাতি জাহাজ আটকের খবর দিয়ে বলা হয়েছে, একই দিনে সংযুক্ত আরব আমিরাতের উপকূলরক্ষী বাহিনী ইরানি দুই জেলেকে গুলি চালিয়ে হত্যা করেছে।

দুই দেশের মাঝে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইরানের চিরবৈরী শত্রু ইসরায়েলের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তিতে পৌঁছানোর পর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ইরানের উপকূলরক্ষীরা আমিরাতি জাহাজ আটক করেছে।
ইরানি জলসীমায় অবৈধভাবে প্রবেশের কারণে জাহাজের ক্রুদেরও আটক করা হয়েছে।

 

Comments (0)
Add Comment