জানুয়ারির শুরুতে শীতকালীন অবকাশ কাটিয়ে ফিরেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিয়ে এসেছেন মুখভর্তি নতুন গজানো দাড়ি।
তার অফিশিয়াল ফটোগ্রাফারের তোলা একটি ছবি প্রকাশের পর যেসব রাজনীতিবিদ দাড়ি রাখার কারণে লোকের স্তূতিতে ভেসেছেন, তাদের তালিকায় ট্রুডো জায়গা করে নিয়েছেন।
প্রকাশিত ছবিটিতে দেখা যায়, থুতনি আর চোয়ালে কাঁচা-পাকা দাড়ি মুখে ট্রুডো সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে আছেন।
তবে ট্রুডোর জন্য চেহারায় বৈচিত্র্য আনার এই চেষ্টা এবারই প্রথম নয়।
লিবারেল দলের নেতা ও কানাডার প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রোস্টেট ক্যানসারবিষয়ক এক দাতব্য সংস্থার তহবিল সংগ্রহের সময় বাহারি গোঁফ এবং একটু ‘ছাগুলে দাড়ি’ রেখেছিলেন।