একাই বিমান ভাড়া করে দুবাই গেলেন কোহলি

শুক্রবার, ২১ আগস্ট এই সূচি মেনেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা রওয়ানা হলেন।
তবে সেই ফ্লাইটে ছিলেন না দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনিও দুবাই এলেন। তবে ভিন্ন ফ্লাইটে।
একেবারে এক্সক্লুসিভ চার্টার্ড বিমানে। কোহলি মুম্বাই থেকে দুবাই গেলেন।
ব্যাঙ্গালোরের দলের সঙ্গে যোগ দিলেন না। দলের সঙ্গে তার দেখা হলো দুবাইয়ের বিলাসবহুল ওয়ালড্রফ হোটেলে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসর এবার সংযুক্ত আরব আমিরাতে বসছে।
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ঘরোয়া এই টি-টোয়েন্টি ক্রিকেট লিগ।

মুম্বাই থেকে ব্যাঙ্গালোরের ফ্লাইটে যাওয়ার ঝক্কি এড়াতেই এক্সক্লুসিভ চার্টার্ড ফ্লাইটের বাড়তি ব্যবস্থা করেছেন বিরাট কোহলিকে।

Comments (0)
Add Comment