ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি লেবাননের হিজবুল্লাহর

একটি ইসরায়েলি ড্রোন (ইউএভি) ভূপাতিত করার দাবি করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
মানুষবিহীন উড়োজাহাজটি লেবাননের আকাশসীমা লংঘন করেছিল বলে জানিয়েছে সংগঠনটি।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল শনিবার (২২ আগস্ট) লেবাননের দক্ষিণের শহর নাবাতিয়েহর আইতা আশ-শাব গ্রামের ওপর দিয়ে ওড়ার সময় তারা ড্রোনটি ভূপাতিত করে।
ধ্বংস হওয়া ড্রোনটির কাছে পৌঁছেছে গ্রুপটির সদস্যরা।
ড্রোনটি ভূপাতিত হওয়ার কথা স্বীকার করলেও ইসরায়েল জানায়, এটা থেকে তাদের কোনও তথ্য ফাঁস হয়নি।

Comments (0)
Add Comment