সৌদিকে হটিয়ে ইসলামী বিশ্বের নেতৃত্ব নিতে চায় তুরস্ক

ইউরেশিয়ান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিকে প্রতিস্থাপন করে ইসলামী বিশ্বের নেতৃত্বের জন্য ‘প্রচণ্ড’ লড়াই করছে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসলামী বিশ্বের শীর্ষস্থান থেকে সৌদিকে সরাতে চান এবং এতে চীন ও পাকিস্তানের সমর্থন রয়েছে।

ইউরেশিয়ান টাইমসে সাংবাদিক সৈয়দ শফিক এ মন্তব্য করেন।

প্রতিবেদনটিতে বলা হয়, হায়া সোফিয়াকে জাদুঘর থেকে মসজিদে রূপান্তরিত করে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার সব আশা চুরমার করে দিয়েছে তুরস্ক এবং এগিয়ে যাচ্ছে ‘প্যান ইসলামিজম’ এর দিকে।

সৌদি আরবকে ক্ষমতাচ্যুত করার চেষ্টার প্রথম সংকেতটি আসে গত বছর, যখন মালয়েশিয়া সৌদি-নিয়ন্ত্রিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) দুর্বল করতে মুসলিম বিশ্বের আরও একটি ফ্রন্ট তৈরির জন্য কুয়ালালামপুর শীর্ষ সম্মেলনের আয়োজন করে।

Comments (0)
Add Comment