রাসায়নিক অস্ত্রের কারখানায় তৈরি হচ্ছে করোনা টিকা

বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের দুই সপ্তাহ পার না হতেই দ্বিতীয় ভ্যাকসিন তৈরি শুরু করেছে রাশিয়া।
এই ভ্যাকসিন সোভিয়েত যুগের একটি গোপন রাশিয়ান ল্যাবে তৈরি হচ্ছে, যেখানে অবৈধ রাসায়নিক অস্ত্র বানানো হতো।

আগের ভ্যাকসিনের মতো এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন রাশিয়ার বিজ্ঞানীরা।
প্রথম টিকা নিয়ে সংশয়বাদীদের উদ্দেশ্যেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ভেক্টর স্টেট সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজিতে তৈরি এই ভ্যাকসিন নিরাপদ।

স্পুৎনিক-ফাইভ নামের প্রথম ভ্যাকসিন থেকে এপিকভ্যাককরোনা নামের টিকাটি সম্পূর্ণ আলাদা।
প্রাথমিকভাবে এই টিকার ট্রায়ালে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আগামী সেপ্টেম্বরে এর ট্রায়াল সম্পূর্ণ হতে পারে।

Comments (0)
Add Comment