৩৫ হাজার ফ্লাইট কমাচ্ছে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক সাউথওয়েস্ট এয়ারলাইন্স তাদের ৩৫০০০ ফ্লাইট কমিয়ে দিচ্ছে। আগামী মাস থেকে তারা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এটি বাস্তবায়ন হলে তা হবে  ওই মাসের তাদের মোট ফ্লাইটের ৪০ শতাংশ। করোনা মহামারিতে টিকিটের চাহিদা কম থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

তবে তারা কর্মীদের বেতন কাটা কিংবা বিনা বেতনে কর্মীদের ছুটি দেয়ার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।
সেপ্টেম্বর থেকে ডিসেম্বর খুব কম ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে তারা। এদিকে করোনা সংকট কাটাতে ফ্লাইট অ্যাটেন্ড্যান্টস ইউনিয়ন আরও ফান্ডিংয়ের দাবি করেছে কংগ্রেসের কাছে। খবর ফক্সফোর নিউজের।

ট্রাভেল জু র সম্পাদক গেভ স্যাগলাই বলছেন, সাউথওয়েস্ট এয়ারলাইন্সের এমন সিদ্ধান্তে আমি অবাক হইনি। তিনি বলেন, যদিও গত দুই সপ্তাহ এয়ারলাইন্সটির জন্য ভাল গেছে এবং সমস্ত সূচক ইতিবাচক ছিল, তবুও বলব এভিয়েশন আগের অবস্থায় ফিরতে সময় লাগবে। এখনও যে সংখ্যক ফ্লাইট পরিচালিত হচ্ছে তা গত বছর এসময়ের তুলনায় এক তৃতীয়াংশ। ফ্লাইট কম মানেই যাত্রীদের জন্যও সুযোগ সুবিধা কম।

এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, যাত্রী চাহিদা কম থাকায় বিরতিহীন ফ্লাইটগুলোও এখন বিরতি দিতে বাধ্য হচ্ছে। আমরা গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দিতে তাদের কাছে পৌছে যাচ্ছি যাতে তারা কোনো ক্ষতির শিকার না হয়। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের সিইও এভিয়েশন বিশেষজ্ঞ ডেনি কেলি বলছেন বর্তমান সমস্যা শুধু ফ্লাইট কমিয়ে দেয়া বা অর্থ সাশ্রয় করার বিষয় না। এ সমস্যা আরও গভীরে এবং কতদিন স্থায়ী হবে তাও ভাববার বিষয়।

তিনি জানান, ফ্লাইট বন্ধ হলেও ২০২০ সালের শেষ দিকে কর্মীদের বেতন-ভাতা কাটা হবে না। কারণ বিলিয়ন ডলার সরকারি ভর্তুকি পাচ্ছে এয়ারলাইন্সগুলো।

ফ্লাইট অ্যাটেনড্যান্ট ইউনিয়নের প্রেসিডেন্ট বলছেন, সাউথওয়েস্ট এয়ালাইন্স সিদ্ধান্ত নিয়েছে এ বছরের শেষ প্রান্তে কর্মীদের বেতন কাটবে না বলে জানিয়েছে। এটা এভিয়েশন বাণিজ্য ফেরাতে ভাল প্রভাব ফেলবে। বাণিজ্য চাঙ্গা হবে বলে তিনি মনে করেন।

সূত্র: ফক্সফোর নিউজ

Comments (0)
Add Comment