বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় জন করোনাভাইরাসে মারা গেছে ৫ হাজার ৮৫৬।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪০ হাজার ৫৯৬ জন।
সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ২২ হাজার ৫২৮ জনের। আর আক্রান্ত হয়েছে ২ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬০০ জন।
তবে সুস্থ হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ২০৪ জন।
করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা দেশটিতে নতুন করে মারা গেছে ১ হাজার ২৯০ জন।
সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৮২ হাজার ৪০৪ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৪০ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে।