গ্রিসের এজিয়ান সাগরের উপকূলে ৯২ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে।
খবর পেয়ে হেলকিপ্টারের পাশাপাশি উদ্ধারে নামে ডুবুরি দল। দীর্ঘক্ষণের চেষ্টায় সবাইকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা।
অভিবাসন প্রত্যাশীরা ডিঙি নৌকায় করে ইউরোপের উদ্দেশে যাচ্ছিল বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি।
একপর্যায়ে ছোট নৌকাটি হালকি দ্বীপে ডুবে যায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই দুটি সামরিক হেলিকপ্টার একটি সামরিক জাহাজ এবং পাঁচটি কোস্ট গার্ডের নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়।
আবহাওয়া অনুকূলে থাকার কারণে সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান উদ্ধারকারীরা।