আগামী মাসেই চালু হচ্ছে চীনের সব ফ্লাইট

করোনাভাইরাস মোকাবিলায় সাফল্য দেখানোর পর এবার বিমান চলাচলেও সাফল্য দেখাচ্ছে চীন।
আগামী মাসেই স্বাভাবিক গতিতে ফিরছে দেশটির অভ্যন্তরীণ বিমান চলাচল।
বুধবার (২৬ আগস্ট) এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাপী বিমান পরিবহন নিয়ে করা সংস্থা ফরওয়ার্ডকিস।

সংস্থাটি বলছে, যেভাবে উড়োজাহাজের টিকিট বুকিং হচ্ছে তাতে আগামী মাসের (সেপ্টেম্বর) শুরুতেই চীনের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল স্বাভাবিক হবে।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চীন থেকে যাত্রা করা বিমান টিকিটের বুকিং গতবছরের এই সময়ের মতই (৯৮ শতাংশ) হয়েছে।
একই সময়ে অভ্যন্তরীণ গন্তব্যের বুকিং পৌঁছেছে ৮৬ শতাংশে।
যে ধারায় বুকিং হচ্ছে তাতে আগামী মাসেই চীনের অভ্যন্তরে পুরোদমে বিমান চলাচল শুরু হবে।

ফরওয়ার্ডকিস’র ভাইস প্রেসিডেন্ট অলিভিয়ার পোন্তি এক বিবৃতিতে জানিয়েছে, এটা অবশ্যই একটা ঐতিহাসিক মুহূর্ত।
কারণ, করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো বিশ্বের কোন স্থানে বিমান চলাচল মহামারির আগের অবস্থায় ফিরে যাচ্ছে।

Comments (0)
Add Comment