জার্মানির ক্যাথলিক চার্চের যাজকদের বিরুদ্ধে এক হাজারেরও বেশি শিশু ও কিশোরকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতাও মিলেছে।
একটি জরিপে দেখা গেছে, শিশু-কিশোর থাকা অবস্থায় যাজকদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন এমন অন্তত এক হাজার ৪১২টি অভিযোগ জমা পড়েছে চার্চের বিভিন্ন সংগঠনের কাছে।
জার্মানির ধর্মীয় নেতাদের সংগঠন ডিওকে সম্প্রতি এ-সংক্রান্ত একটি গবেষণা প্রকাশ করেছে।
গবেষণায় নেতারা এই ইস্যুকে সঠিকভাবে ‘মোকাবিলা করতে ব্যর্থতার’ কথাও স্বীকার করেছেন।
এ বিষয়ে ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন।