বিশ্বজুড়ে চলছে করোনার প্রকোপ। এর মধ্যে প্রাণঘাতী করোনার ভাইরাসের আলোচনা ছাপিয়ে আরব আমিরাতের প্রবাসীদের মুখে এখন এক বাংলাদেশির সততার গল্প।
যে গল্পের নায়ক প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ মহসিন সুমন।
তার বাড়ি ফেনী জেলার দাগন ভূঁইয়া থানার দেবরামপুরে।
গত বুধবার আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফাতে পরিত্যক্ত একটি গাড়ির সিটের নিচে প্রায় ২৪ লাখ টাকা কুড়িয়ে পান মহসিন সুমন।
টাকা পাওয়ার পর তিনি আবুধাবি পুলিশ স্টেশনে গিয়ে জমা দেন এবং টাকার প্রকৃত মালিককে টাকা ফিরিয়ে দিতে অনুরোধ করেন।
এত টাকা কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দেয়ায় বাংলাদেশি প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন আবুধাবি পুলিশ প্রশাসন।