মঙ্গলবার খুলছে উহানের সব স্কুল

করোনার ‘গ্রাউন্ড জিরো’ ও সবচেয়ে ক্ষতিগ্রস্ত চীনা শহর উহানের সব স্কুল ও কিন্ডারগার্টেন মঙ্গলবার থেকে খুলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সরকারের বরাতে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ১৪ লাখ শিক্ষার্থীর জন্য শহরের ২ হাজার ৮৪২টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের দরজা খুলে দিচ্ছে। সোমবার থেকে খুলছে উহান বিশ্ববিদ্যালয়।

ঝুঁকির মাত্রা বেড়ে গেলে আবার অনলাইন শিক্ষা কার্যক্রমে ফেরার পরিকল্পনা করে রেখেছে শহরটি।
মাস্ক পরে স্কুলে আসা যাওয়া করতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ এবং সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলতে বলেছে তারা।

Comments (0)
Add Comment