‘নেশাগ্রস্ত অবস্থায় তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলাম’

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। নিজের ব্যাপারে সব সময়ই খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

এবার বলিউডে মাদকচক্র নিয়ে বিস্ফোরক দাবি করলেন কঙ্গনা।
গণমাধ্যমে তিনি বলেন, মাত্র ১৬ বছর বয়সে আমি মানালি ছেড়েছিলাম। ক্যারিয়ারের শুরু দিকে হোস্টেলে থাকতাম। পরে এক আন্টির সঙ্গে থাকা শুরু করি।
তখন একজন চরিত্র অভিনেতার সঙ্গে বন্ধুত্ব হয় আমার। তিনিই আমাকে বলিউডের কাজের সুযোগ করে দেয়ার আশ্বাস দেন।
আমি যে মহিলার সঙ্গে থাকতাম, তার প্রতিও মুগ্ধ ছিলেন ওই অভিনেতা। একটা সময় আমরা তিন’জনে একসঙ্গেই থাকা শুরু করি।
ওই ব্যক্তি আমার পরামর্শদাতা হয়ে উঠলেন। তবে ওই ব্যক্তি একদিন আ’ন্টির সঙ্গে ঝগড়া করে তাকে বের করে দেন।
আমার জিনিসপত্রসহ একটা ঘরে রেখে তালাবন্ধ করে রাখেন। আমি যাই করতাম, তাকে বলে করতে হতো, আমি একপ্রকার গৃহবন্দী হয়ে গিয়েছিলাম।
কঙ্গনা জানান, ওই অভিনেতা আমায় বিভিন্ন পার্টিতে নিয়ে যেতেন। একদিন আমি নেশাগ্রস্ত বোধ করলাম, সেদিন তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলাম।
আমি পরে বুঝলাম, এটা স্বেচ্ছায় হয়নি, আমার পানীয়র মধ্যে কিছু মেশা’নো হয়েছিল। তারপর থেকে তিনি নিজেকে আমার স্বামীর মতো আচরণ করা শুরু করলেন।
কিছু বললেই মারধর করতেন।
একদিন দুবাইয়ের বিভিন্ন লোকজনের সঙ্গে আলাপ করালেন ওই ব্যক্তি। আমাকে এও বলেছিলেন প্রবীণ’দের মাঝে যেন বসি, আর তিনি তখন ওই জায়গাটি ছেড়ে চলে যাবেন। আমাকে তাদের নম্বর নিতেও বলে’ছিলেন। সেদিন আমি খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম আমায় দুবাইতে পাচার করে দেয়া হবে না তো?

Comments (0)
Add Comment