সৌদি আরবের ওপর দিয়েই আমিরাত যাবে ইসরায়েলের বিমান

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসায়েলের কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের বহনকারী ইসরায়েলি বিশেষ ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাত যাবে সৌদির ওপর দিয়ে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
তাদের কথা সত্য হলে সেটাই হবে প্রথমবারের মতো কোনও ইসরায়েলি বিমানের সৌদির আকাশসীমা ব্যবহারের স্বীকৃত ঘটনা।

ইসরায়েল-আরব আমিরাত সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রক্রিয়া হিসেবে সোমবার আবু ধাবি যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারসহ
মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। তাদের বহনকারী বিমানটি ৩ ঘণ্টা ২০ মিনিটের ওই ফ্লাইট পরিচালনা করতে সৌদির আকাশসীমা ব্যবহার করবে কি না এ বিষয়ে প্রশ্ন করলে জবাবে ‘হ্যাঁ’ বলেছে রয়টার্সের সূত্রটি।

Comments (0)
Add Comment