ইসরাইল-সংযুক্ত আরব আমিরাত প্রথম ফ্লাইটের দিনে আবুধাবি ও পর্যটন শহর দুবাইয়ে দুটি রেস্তোঁরায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবারের পৃথক এ বিস্ফোরণে তিন জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আবুধাবি বিমানবন্দরে যাওয়ার প্রধান সড়কে অবস্থিত ‘রশিদ বিন সাঈদ স্ট্রিটে’ ফাস্টফুডের দোকান কেএফসি অ্যান্ড হার্ডিসে বিস্ফোরণে দুইজন নিহত হন।
অন্যদিকে সোমবার ভোরে দুবাইয়ের একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় সংবাদমাধ্যমের ছবিতে বিস্ফোরণের ধাক্কায় রেস্তোরাঁর ভেতর মারাত্মক ক্ষয়ক্ষতি হতে এবং সেগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।