কুয়েতের আকাশে কখনই ঢুকতে পারেবেনা ইসরায়েলের বিমান

ইসরায়েলের কোনো বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেবে না কুয়েত।
কুয়েতের সরকারি সূত্রের বরাত দিয়ে সেদেশের প্রভাবশালী দৈনিক ‘আলকাবাস’ এ খবর দিয়েছে।

ইসরাইলি বিমান আমিরাতে যাওয়ার সময় কুয়েতের আকাশসীমা ব্যবহার করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর দেশটি তা প্রত্যাখ্যা করল।

কুয়েত সরকার বলেছে, ইসরায়েলি বিমান কুয়েতি আকাশ ব্যবহার করেছে বলে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন এবং গুজব।
কুয়েত কোনো দিনই ইসরাইলের বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে পত্রিকাটি জানিয়েছে।
এছাড়া কুয়েত ইসরাইলের সঙ্গে সম্পর্কও প্রতিষ্ঠা করবে না বলে জানা গেছে।

Comments (0)
Add Comment