রোহিঙ্গা ইস্যুতে কেন গাম্বিয়ার পাশে কানাডা-নেদারল্যান্ডস?

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়েরকৃত মামলায় সহায়তা করার ঘোষণা দিয়েছে কানাডা ও নেদারল্যান্ডস।

বুধবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাসোঁয়া ফিলিপে শ্যাম্পে এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে দেশ দুটি জানায়, তারা মামলার জটিল আইনি বিষয়গুলোতে সহায়তা করবে এবং ধর্ষণসহ যৌন হয়রানি ও নারী নির্যাতনের মতো অপরাধগুলোতে বিশেষ মনোযোগ দেবে।
বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের গণহত্যাকারীদের শাস্তির আওতায় আনতে গাম্বিয়া অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে।
এই কাজে সহায়তা করা দায়িত্ব মনে করে কানাডা ও নেদারল্যান্ডস।

Comments (0)
Add Comment