বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়লেন থাইল্যান্ডের সাত নাগরিক।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বিমানের কার্গো ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।
করোনাভাইরাস ভাইরাস মহামারির কারণে দু’দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিশেষ ফ্লাইট ও কার্গো ফ্লাইটেই মাঝে মধ্যে দেশে যান ঢাকায় অবস্থানরত দেশটির নাগরিকরা।
সূত্র জানিয়েছে, বুধবার রাতেই থাইল্যান্ডের ওই সাত নাগরিক দেশটির সুবর্ণ ভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।