‘শার্লি এবদো’ ম্যাগাজিনের উসকানিমূলক পদক্ষেপের বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন যে ব্যাখ্যা
দিচ্ছেন তা পুরোপুরি অগ্রহণযোগ্য- বলেছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি একসয়।
তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ফ্রান্সসহ ইউরোপের
ফ্যাসিস্ট ও বর্ণবাদী গোষ্ঠীগুলো মুক্তচিন্তার কথা বলে অন্যদের অধিকার লঙ্ঘন করছে এবং
ইসলামভীতি ছড়িয়ে দিচ্ছে। তারা বিদ্বেষ উসকে দিচ্ছে। গণমাধ্যম ও বাক স্বাধীনতার কথা বলে মুসলমানদের প্রতি এ ধরণের অবমাননাকে ব্যাখ্যা করা যাবে না।